টুর্নামেন্টের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে সকল দল ও খেলোয়াড়কে এই নিয়মাবলী অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।
একজন খেলোয়াড় পরপর ২ ম্যাচে হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচ খেলতে পারবে না। তবে সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
বাজে ফাউলের ক্ষেত্রে রেফারি নীল কার্ড প্রদর্শন করবেন। নীল কার্ড পেলে খেলোয়াড়কে ১ মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে এবং ঐ এক মিনিট দল ১ জন খেলোয়াড় কম নিয়ে খেলবে।
কোনো খেলোয়াড় সরাসরি অথবা ২টি হলুদের কারণে লাল কার্ড খেলে তাৎক্ষণিক মাঠ ছাড়তে হবে এবং সে পরবর্তী ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না।
খেলা ২ অর্ধে পরিচালিত হবে। ১২ মিনিট করে প্রতিটি অর্ধ। দুই অর্ধের মাঝে ৫ মিনিট বিরতি থাকবে।
প্রতিটি দলের ৬ জন খেলোয়াড় মাঠের মধ্যে একসাথে খেলতে পারবে।
খেলা চলমান থাকবে রোলিং সাব (Rolling Substitution) এর মাধ্যমে। একটি দল ইচ্ছেমত বারবার খেলোয়াড় পরিবর্তন করতে পারবে।
খেলায় ৩ ধরনের কার্ড প্রদর্শন করা হবে: হলুদ কার্ড, লাল কার্ড ও নীল কার্ড।
একজন খেলোয়াড় পরপর ২ ম্যাচে হলুদ কার্ড খেলে পরবর্তী ম্যাচ খেলতে পারবে না (সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত)।
কোনো খেলোয়াড় লাল কার্ড খেলে পরবর্তী ম্যাচে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না।
বাজে ফাউলের ক্ষেত্রে রেফারি নীল কার্ড প্রদর্শন করবেন। নীল কার্ড পেলে খেলোয়াড় ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকবে ও দল ১ জন কম নিয়ে খেলবে।
পয়েন্ট টেবিলে প্রথমে পয়েন্ট, সমান হলে গোল ব্যবধান, এরপর হলুদ কার্ড দেখা হবে; সব সমান হলে পেনাল্টির মাধ্যমে স্থান নির্ধারিত হবে।
গ্রুপ পর্বের কোনো ম্যাচে পেনাল্টি শুটআউট হবে না, নকআউট ম্যাচ ব্যতীত।
পরিচালনাকারী দলের তৈরি করা টাই শিট (Fixture) অনুযায়ী খেলা চলবে, কোনো অবস্থাতেই টাই শিটের সময় পরিবর্তন চাওয়া যাবে না।
এক দলের খেলোয়াড় কোনো অবস্থাতেই অন্য কোনো দলের হয়ে খেলতে পারবে না।
মাঠে এবং খেলা সম্পর্কিত যেকোনো সিদ্ধান্তে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।