যেখানে প্রতিটি খেলোয়াড়কে নিলামের (Auction) মাধ্যমে বেছে নেবেন দলের মালিকেরা। ক্রিকেটের মতো ফুটবলেও প্রতিবছর জমজমাট আসর গড়ে তোলার এক অনন্য প্রয়াস।
ওএফএল (OFL)-এর এই নতুন যাত্রা সফল করতে বিভাগের সকল বড় ভাই, ছোট ভাই ও বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য। আপনারা দলের মালিকানা গ্রহণ করে রাতের ফুটবলের এই মহাসমারোহে আমাদের পাশে থাকুন।
মাঠে শৃঙ্খলা বজায় রাখতে আধুনিক ফুটবলের আদলে ৩ ধরনের কার্ড চালু থাকছে
একজন খেলোয়াড় পরপর ২ ম্যাচে হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচ খেলতে পারবে না। তবে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
বাজে ফাউলের ক্ষেত্রে রেফারি নীল কার্ড প্রদর্শন করবেন। নীল কার্ড পেলে খেলোয়াড়কে ১ মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে এবং ঐ এক মিনিট দল ১ জন কম নিয়ে খেলবে।
কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে সাথে সাথে মাঠ ত্যাগ করতে হবে এবং সে পরবর্তী কোনো ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না।
প্রতিটি দল ও খেলোয়াড়কে এই নিয়মসমূহ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে
খেলা ২ অর্ধে পরিচালিত হবে। ১২ মিনিট করে প্রতিটি অর্ধ। দুই অর্ধের মাঝে ৫ মিনিট বিরতি থাকবে।
প্রতিটি দলের ৬ জন খেলোয়াড় মাঠের মধ্যে একসাথে খেলতে পারবে।
খেলা চলমান থাকবে রোলিং সাব (Rolling Substitution) এর মাধ্যমে, একটি দল ইচ্ছেমতো খেলোয়াড় পরিবর্তন করতে পারবে।
খেলায় ৩ ধরনের কার্ড প্রদর্শন করা হবে: হলুদ কার্ড, লাল কার্ড ও নীল কার্ড।
একজন খেলোয়াড় পরপর ২ ম্যাচে হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচ খেলতে পারবে না (সেমিফাইনাল ও ফাইনাল ব্যতীত)।
কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না।
বাজে ফাউলের ক্ষেত্রে রেফারি নীল কার্ড প্রদর্শন করবেন—নীল কার্ড পেলে ঐ খেলোয়াড়কে ১ মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে এবং দল ১ জন কম নিয়ে খেলবে।
পয়েন্ট টেবিলের ক্ষেত্রে প্রথমে পয়েন্ট, সমান হলে গোল ব্যবধান, এরপর হলুদ কার্ড দেখা হবে; সব সমান হলে পেনাল্টির মাধ্যমে স্থান নির্ধারিত হবে।
গ্রুপ পর্বের কোনো ম্যাচে পেনাল্টি শুটআউট হবে না, নকআউট ম্যাচ ব্যতীত।
পরিচালনাকারী দলের তৈরি করা টাই শিট (Fixture) অনুযায়ী খেলা চলবে, কোনো অবস্থাতেই টাই শিটের সময় পরিবর্তন চাওয়া যাবে না।
এক দলের খেলোয়াড় কোনোভাবেই অন্য কোনো দলের হয়ে মাঠে অংশগ্রহণ করতে পারবে না।
মাঠে এবং খেলা সম্পর্কিত যেকোনো সিদ্ধান্তে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
নিলামের জন্য আপনার প্রোফাইল তৈরি করুন। আপনার ছবি ড্রাইভ ফোল্ডারে ১০০% ফুল কোয়ালিটিতে সেভ হবে।